আম রসুনের ঝাল আচার

যে কোন খাবারের সঙ্গেই দারুণভাবে মানিয়ে যায় আচার। বলা যায় খাবারের স্বাদ কয়েকগুণ বাড়িয়ে দিতে সক্ষম দারুণ স্বাদের আচার। তবে অনেকেই মিষ্টি আচার তেমন একটা পছন্দ করেন না। তাদের জন্য রয়েছে আম রসুনের ঝাল আচার।বাজারে এখন কাঁচা আম সহজে পাওয়া যায়। আমের মৌসুমে তাই আম রসুনের ঝাল আচার তৈরির রেসিপি পাঠিয়েছেন আফরোজা খানম মুক্তা।



ঝাল আচার

আম রসুনের ঝাল আচার রেসিপি

উপকরণ:

১. আম – ১ কেজি

২. রসুন – ১ কেজি

৩. সরিষা বাটা – ২ টেবিল চামচ

4. হলুদ গুঁড়া – ১ চা চামচ

5. মরিচ গুঁড়া – ১ চা চামচ

6. জিরা গুঁড়া – ১ চা চামচ

7. আদা–রসুন বাটা – ১ টেবিল চামচ

8. ভিনেগার – আধা কাপ

9. তেজপাতা – ২–৩টি

10. সোডিয়াম বেনজোয়েট – ২–৩টি (বা পরিমাণ অনুযায়ী)

11. পাঁচ ফোড়ণ – ২ টেবিল চামচ

12. বোম্বাই মরিচ / পাকা মরিচ – ১০–১২টি

13. বিট লবণ – ১ চা চামচ

14. লবণ – স্বাদমতো

প্রণালি: আম–রসুনের ঝাল আচার

১. প্রথমে আমের খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিন।

২. একটি বড় হাঁড়িতে পরিমাণমতো পানি দিয়ে চুলায় বসান। পানি ফুটে উঠলে কাটা আম দিয়ে ৩–৪ মিনিট নেড়ে সেদ্ধ করে নিন। এরপর ছাঁকনিতে ঢেলে পানি ঝরিয়ে রাখুন।

৩. কড়াইয়ে তেল গরম করে তেজপাতা দিয়ে ফোড়ন দিন।

৪. এবার সব গুঁড়া মশলা, পাঁচ ফোড়ন, ভিনেগার ও লবণ দিয়ে মাঝারি আঁচে ভালো করে কষিয়ে নিন।

৫. মশলা কষানো হলে রসুন, বোম্বাই মরিচ/পাকা মরিচ ও বিট লবণ দিয়ে আরও ২–৩ মিনিট রান্না করুন।

৬. এরপর সেদ্ধ করা আম দিয়ে ভালোভাবে মিশিয়ে প্রায় ১০ মিনিট রান্না করুন।

৭. সবশেষে আঁচ কমিয়ে সোডিয়াম বেনজোয়েট দিয়ে কয়েকবার নেড়ে চুলা বন্ধ করে দিন।

 টিপস:

  • আচার রাখতে বোতল একদম শুকনা ও পরিষ্কার হতে হবে।
  • চাইলে সামান্য চিনি বা গুড় দিলে ভিন্ন স্বাদ আসবে।
  • বেশি দিন রাখতে চাইলে আম ও রসুন আগে হালকা ভেজে নিতে পারেন।

Sourov Store

"Ritu IT | Ritu Vlogs: Where tech meets vlogs in perfect harmony! Join Ritu on a dynamic exploration of information technology and captivating daily adventures. Subscribe now for a seamless fusion of IT insights and entertaining vlogs!"

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন