আমের আচার খেতে ভালোবাসে না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। বর্তমানে সারা বছরই আমের আচার পাওয়া গেলেও গরমে আমের মৌসুম শুরু হলেই বাড়িতে বাড়িতে আচার, চাটনি, জেলি থেকে আমসত্ত্ব তৈরির ধুম পড়ে যায়। আম দিয়ে তিন পদের রেসিপি দিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেসের স্বত্বাধিকারী আলিফ রিফাত।
![]() |
আমের টক-মিষ্টি |
🥭 আমের টক-মিষ্টি রেসিপি (গরম ভাত বা রুটির সাথে দারুণ লাগে)
উপকরণ:
- ৪টা আম ভালো করে ধুয়ে মুছে ডুমো করে টুকরা করা
- পরিমাণমতো সরিষার তেল ফুটিয়ে ঠান্ডা করা
- হলুদ গুঁড়া ১ চা চামচ
- মরিচ গুঁড়া ১ চা চামচ
- শুকনো খোলায় ভাজা লবণ পরিমাণমতো
শুকনা মসলা:
- জিরা, ধনিয়া, মৌরি, মেথি, সাদা সরিষা ও কালো সরিষা ১ চা চামচ করে
- শুকনা মরিচ ২ চামচ
সব মসলা একত্রে শুকিয়ে গুঁড়া করে নিতে হবে।
