কোন কোন খাবার কিডনি ভালো রাখে?

কোন কোন খাবার কিডনি ভালো রাখে?
কিডনি

কিডনি মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শরীরের রক্ত ফিল্টার করার কাজ করে। এ কারণে কিডনিকে সুস্থ রাখা খুবই জরুরি। বিশেষজ্ঞদের মতে, কিডনি সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পানের কোনো বিকল্প নেই। এছাড়াও সুষম খাবার খাওয়াও প্রয়োজন। সুষম খাদ্যের মধ্যে সবজির গুরুত্ব অনেক। তাছাড়া আরও কিছু খাবার কিডনি সুস্থ রাখতে সহায়তা করে। যেমন:

ক্যাপসিকাম: অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ক্যাপসিকাম শরীরকে সুস্থ রাখার পাশাপাশি কিডনিকেও ভালো রাখে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি৬, বি৯, সি এবং ভিটামিন কে পাওয়া যায়, যা কিডনি সুস্থ রাখতে ভূমিকা রাখে।

রসুন: নিয়মিত খালি পেটে রসুন খেলে কিডনি সংক্রান্ত সমস্যাও দূর হয়। এর পাশাপাশি শরীরও ফিট থাকে। রসুনে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যালিসিন উপাদান কিডনিকে সুস্থ রাখতে বেশ কার্যকরী।

সবুজ শাকসবজি: কিডনির জন্য খুবই উপকারী সবুজ শাকসবজি। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কিডনির স্বাস্থ্যের জন্য ভালো।

বাঁধাকপি: কিডনি সুস্থ রাখতে বাঁধাকপিও খুব কার্যকরী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন কে, ভিটামিন সি, পটাশিয়াম, সোডিয়াম এবং ফাইবার পাওয়া যায়। এই সব ভিটামিনই কিডনি সুস্থ রাখে।

আপেল: আপেল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ফল। এতে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শুধু শরীরকেই ফিট রাখে না, কিডনিকেও সুস্থ রাখে। এতে থাকা অ্যাক্টিন নামক দ্রবণীয় ফাইবার রক্তে শর্করা এবং কোলেস্টেরল কমায়, যা কিডনির জন্য ভালো।

টিপস

  • দিনে ৬–৮ গ্লাস পানি অবশ্যই পান করতে হবে।
  • লবণ, চিনি ও প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব এড়ান।
  • মাছ, ডিম, বাদাম সীমিত পরিমাণে রাখুন।

 উপসংহার:

কিডনি আমাদের দেহের পরিষ্কারকারী ব্যবস্থা, তাই সুস্থ রাখাটা খুব গুরুত্বপূর্ণ।ছোট ছোট পরিবর্তন, যেমন লেবু পানি, প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া, দৈনন্দিন জীবনধারায় অনুসরণ করলে দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যায়।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন