.jpg)
সরকারি শাহ্ সুলতান কলেজ বাংলাদেশের একটি কলেজ এবং ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বগুড়া শহরে অবস্থিত এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধিভুক্ত। এটি বাংলাদেশের উত্তর অঞ্চলের বৃহত্তম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে উচ্চ মাধ্যামিক পর্যায়ে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগ রয়েছে। উচ্চশিক্ষা স্তরে জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধীনে বিভিন্ন বিষয়ে অনার্স(স্নাতক) কোর্স এবং ফাইনাল মাস্টার্স (স্নাতকোত্তর) কোর্স চালু রয়েছে। এছাড়া একাধিক বিষয়ে ডিগ্রি(পাস) কোর্স চালু রয়েছে।
ইতিহাস
বগুড়া জেলার অন্তর্গত শহরের কেন্দ্রস্থল সাতমাথা থেকে প্রায় ৪ কি.মি. দক্ষিণে বগুড়া-ঢাকা মহাসড়কের পূর্ব পার্শ্বে বর্তমান বিশ্বরোড সংলগ্ন বনানী মোড়ে বগুড়া পুলিশ লাইন্স ও জাহাঙ্গীরবাদ সেনানিবাসের ও বগুড়া পর্যটন মোটেল নিকটবর্তী, বগুড়া টিএন্ডটি মাইক্রোওয়েভ স্টেশন ও বাংলাদেশ সিল্ক ফাউন্ডেশনের মধ্যস্থলে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত করতোয়া নদীর তীরে শহরের কোলাহলমুক্ত এক মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশে সরকারি শাহ্ সুলতান কলেজ অবস্থিত।[১]এতদাঞ্চলে উচ্চ শিক্ষার ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলা করার জনগণের তরফ থেকে বগুড়ায় একটি উন্নতমানের ডিগ্রী কলেজ স্থাপনের যে প্রশ্ন ওঠে তারই পরিপ্রেক্ষিতে ১৯৬৮ খ্রিষ্টাব্দের ১ জুলাই প্রতিষ্ঠিত হয় সরকারি শাহ্ সুলতান কলেজ।
এই কলেজের দক্ষিণে সুলতানগন্ঞ্জ হাটে পূণ্যভূমি মহাস্থানে শায়িত আছেন ইসলাম ধর্ম প্রচারক হযরত শাহ সুলতান বলখী মাহিসাওয়ার সাহেবের পবিত্র একটি খানকা থাকায় তার পবিত্র স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনে কলেজটির এ নামকরণ করা হয়।
সরকারি শাহ্ সুলতান কলেজ ১৯৮৪ খ্রিষ্টাব্দের ১ নভেম্বর জাতীয়করণ করা হয়। বর্তমানে এ কলেজে ৭টি বিষয়ে মাস্টার্স, ১৪টি বিষয়ে অনার্সসহ উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী পাস কোর্স চালু রয়েছে। কলেজে মোট ২০টি বিষয়ে ক্যাডারভুক্ত অভিজ্ঞ শিক্ষকমন্ডলী কলেজের শিক্ষা কার্যক্রম সুষ্ঠু সুন্দরভাবে দক্ষতার সাথে পরিচালনা করছেন।
অনুষদ
- বিজ্ঞান
- পদার্থবিদ্যা
- রসায়ন
- গণিত
- উদ্ভিদবিদ্যা
- প্রাণিবিদ্যা
- ভূগোল ও পরিবেশ
- কলা
- বাংলা
- ইংরেজি
- ইতিহাসদর্শন
- সামাজিক বিজ্ঞান
- অর্থনীতি
- রাষ্ট্রবিজ্ঞান
- ব্যবসায় প্রসাশন
- ব্যবস্থাপনা
- হিসাববিজ্ঞান
ফলাফল
ইতোমধ্যে বহুল অনার্স এবং মাস্টার্স পরীক্ষার ফলাফলে এই কলেজে অত্যুত্তম সাফল্যের হার প্রকাশিত হয়েছে, যা অন্য কোন প্রতিষ্ঠানের সাধারিত রেট ছাড়াই। সমস্ত বিষয়ভিত্তিক বিভাগেই এই কলেজে অনেকগুলি ১ম শ্রেণী অর্জন করতে সক্ষম ছাত্র-ছাত্রী অধ্যুত্তর অধ্যয়ন করছে।কলেজে আছে বইয়ের বিশাল কেন্দ্রীয় লাইব্রেরি, যা শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক বই উপলব্ধ করা হয়েছে। এছাড়াও, অনার্স বিভাগের জন্য সেমিনার লাইব্রেরি, বিজ্ঞান ল্যাব, কম্পিউটার ল্যাব এবং সেমিনার কক্ষ উপকৃত রয়েছে।
এই কলেজে লেখাপড়ার পাশাপাশি, শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে খেলাধুলা ও সংস্কৃতির চর্চার উপযুক্ত ব্যবস্থা ও পরিবেশ রয়েছে।
এছাড়াও, শিক্ষার্থীদের জন্য দেশ ও সমাজে কাজে উৎসাহ ও অংশগ্রহণের সুযোগ জনিত করার জন্য রক্তদান সেবা সংগঠিত রয়েছে, এবং এ দিকে শিক্ষার্থীদের জনপ্রিয়তা অনুসারে এই কলেজে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়েছে। শহর ও পার্শ্ববর্তী এলাকার ছাত্র-ছাত্রীদের জন্য কলেজে নিয়মিত যাতায়াতের জন্য নিজস্ব পরিবহনের (বাস) ব্যবস্থা রয়েছে।